ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভাই-বোনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরের উত্তর কুড়িমারা গ্রামের মাহমুদুল হাসান আলমগীর ও নাদিরা আক্তার নামের আপন ভাই-বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলার গলাচিপা বাজারে এলাকাবাসীর এ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতদের পিতা মো. শামসুদ্দিন, বড় বোন সামিরা আক্তার, ছোট ভাই সালমান প্রমুখ।


বক্তারা বলেন- গাছের চারা লাগানোর জেরে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। তাই হত্যাকারীদের ফাঁসির দাবি করছি। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


উল্লেখ্য, গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ডেকে তুলে আপন ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেন তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। পরে এ ঘটনায় নিহতের পিতা শামসুদ্দিন বাদী হয়ে হোসেনপুর থানার একটি মামলা দায়ের করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑